Saturday, September 5, 2026
28 C
Kolkata

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের জের, ইংল্যান্ড সিরিজের প্রথম একাদশে ফিরছেন সিরাজ

এনবিটিভি ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর দল পরিবর্তন করতে পারে ভারত। এমনই খবর টিম সূত্রে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা বাড়ছে মহম্মদ সিরাজের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে না খেলানোয় প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজে সেই ভুল করতে চায় না বিরাট কোহলির ভারত।

বিশ্ব টেস্ট ফাইনালে দুই স্পিনার খেলানোয় এমনিই ভারত ব্যাকফুটে ছিল। তার উপর সিরাজের জায়গায় অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে খেলানোয় প্রশ্ন ওঠে। প্রথম ইনিংসে ইশান্ত তিন উইকেট নিয়েছিলেন। তবু বিশেষজ্ঞদের ধারণা ছিল, ওই পরিস্থিতিতে ইশান্তের থেকেও সিরাজ বেশি কার্যকরী হতেন।

অস্ট্রেলিয়ায় গিয়ে ভাল খেলেছিলেন সিরাজ। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও ভাল বোলিং করেছেন। সব মিলিয়ে, ৫টি টেস্টে তাঁর ১৬টি উইকেট রয়েছে।

দুর্দান্ত লাইন এবং লেংথে বল করার জন্য সিরাজের প্রশংসা করেছেন অনেকেই। তার মধ্যে কোহলী এবং কোচ রবি শাস্ত্রী যেমন রয়েছেন, তেমনই ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন।

পাশাপাশি, অস্ট্রেলিয়ায় থাকাকালীন তাঁর বাবার মৃত্যু হলেও দেশে ফেরেননি সিরাজ। তাঁর মানসিক কাঠিন্যেরও প্রশংসা হয়েছে। ফলে দলকে চাঙ্গা করতে ইশান্তের পরিবর্তে সিরাজকে ফেরালে দল চাঙ্গা হয়ে যাবে বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories