Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বক্স বাজিয়ে মোহন ভগবতের সভা : অনুমতি কলকাতা হাইকোর্টের।

কলকাতা হাইকোর্ট পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার জন্য শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করেছে। বিচারপতি অমৃতা সিনহা রবিবার, ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সভার অনুমতি দেন, তবে নির্দেশ দেন যে কোনও পরীক্ষার্থীর যাতে অসুবিধা না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব মামলাকারীর।

মামলাকারীর আইনজীবী আদালতে জানান, সাই কমপ্লেক্সের মাঠ ৫০ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এবং ১-২ কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই অনুমতি প্রয়োজন নয় বলে তিনি দাবি করেন। এছাড়া, সভায় লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে এসডিও-কে চিঠি দিয়ে জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে জানানো হয় যে সাউন্ড বক্স ব্যবহার করলে সভার অনুমতি বাতিল হবে। তবে কোনও লিখিত নোটিশ প্রদান করা হয়নি। মামলাকারীর পক্ষ থেকে পরে জানানো হয়, লাউড স্পিকার ব্যবহার করা হবে না।

বিচারপতি সিনহা জানতে চান, সভায় কতজন উপস্থিত থাকবেন এবং সভাস্থল চিহ্নিত করা হয়েছে কিনা। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের পূর্বের একটি নির্দেশের উল্লেখ করেন, যেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। তিনি জানান, ওই চত্বরের দুই কিলোমিটারের মধ্যে দুটি স্কুল রয়েছে।

বিচারপতি প্রশ্ন করেন, যদি মাইক ব্যবহার না করা হয় এবং স্কুলগুলি ৫০০ মিটারের বাইরে থাকে, তবে কোথায় অসুবিধা? তিনি আরও জানান, সভাটি মাত্র পনেরো মিনিটের হবে। অ্যাডভোকেট জেনারেল জানান, সভায় ৪৫টি মাইক ব্যবহার করা হবে এবং শব্দ নিয়ন্ত্রণের বিষয়টি কে দেখবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিচারপতি সিনহা তখন বলেন, এবং জানতে চান সভার আকার আয়তন সম্পর্কে এবং মাইকের ডেসিবেল মাত্রা নিয়ন্ত্রণের দায়িত্ব কার। তিনি পরামর্শ দেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারে যাতে শব্দ সীমা অতিক্রম না করে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories