Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন না মুকুল ঘনিষ্ট বিজেপি MLA, ছেড়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও, তৃণমূলে ফিরছেন বলে গুঞ্জন

নিউজ ডেস্ক :‌ মকুল রায় তৃণমূলে ফিরেই শুরু করে দিয়েছেন খেলা। ইতিমধ্যেই বিজেপির একাধিক বিধায়ককে ফোনও করেছেন মুকুল রায়। আর এরইমধ্যে বেশ কয়েকদিন ধরেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে না বিজেপির বিধায়ককে। কালিয়াগঞ্জ থেকে বিধানসভা ভোটে নির্বাচিত হন বিজেপির সৌমেন রায়। কিন্তু বেশ কয়েকদিন ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি। দলের কোনও বৈঠকেও উপস্থিত হননি তিনি। জেলা নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ নেই বললেই চলে। উত্তর দিনাজপুর জেলা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ‌ও ত্যাগ করেছেন সৌমেন রায়। এহেন পরিস্থিতিতে তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জেলা রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে আলোচনা। বিজেপিতে তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। মুকুল রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো বলে স্বীকার করছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির নেতারা। কালিয়াগঞ্জে দেখা মিলছে না সৌমেন রায়ের তাহলে কোথায় গেলেন সৌমেন রায়?‌ এ প্রসঙ্গে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, ‘‌সৌমেন রায় ফালাকাটায় গিয়েছেন। নিজের বাড়িতে রয়েছেন। সৌমেন রায়ের মা, বাবা অসুস্থ তাই এখন উনি নিজের বাড়িতেই রয়েছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ‌ ত্যাগের বিষয়ে কিছু বলতে পারব না। এ বিষয়ে আমার কিছু জানা নেই।’‌

 

 

 

যদিও জেলার নীচুতলার বিজেপি কর্মীদের মতে সৌমেন রায়ের কলকাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দিতে তৈরি সৌমেন রায়। যদিও কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় জানাচ্ছেন, ‘‌ফালাকাটায় নিজের বাড়িতে আছি। বাবা অসুস্থ তাই ব্যস্ত রয়েছি। আগামী ১৫ জুন কালিয়াগঞ্জ ফিরছি। মন দিয়ে কাজ শুরু করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ‌ ছাড়াটা হঠাৎ অজান্তেই হয়ে গিয়েছে। দলবদলের কথা এড়িয়ে গেলেন তিনি।’‌

 

 

উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকারের কথায়, ‘‌শুনেছি সৌমেন এখন ফালাকাটায় রয়েছে। সৌমেনের বাবা অসুস্থ তাই বাড়িতে গিয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ‌ ত্যাগ নিয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে। দলবদল নিয়েও আমি কিছু জানিনা।

 

 

সূত্র : আজকাল

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories