Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কঠিন জবাব দেবে মস্কো

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার কঠিন জবাব দেয়া হবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানানো হয়। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়। সোমবার ইউক্রেনে বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের প্রতিষ্ঠিত দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি এবং শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠাতে প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের জেরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সামরিক ব্যাংকসহ মোট দুইটি অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। একইসাথে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কে যেকোনো ধরনের পুঁজি বিনিয়োগ, ব্যবসা বা অন্য কোনো ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তার এ সংক্রান্ত নির্দেশে বলা হয়েছে, যেকেউ এই নির্দেশ লঙ্ঘন করবে তাকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এর আগে মঙ্গলবার ব্রিটেন প্রথম রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ব্রিটেনের নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তি রয়েছে।অপরদিকে রাশিয়া থেকে জার্মানিগামী গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধের ঘোষণা দেয় জার্মানি। একইসাথে অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ারও ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories