Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মায়ানমারে আটক রোহিঙ্গা হত্যার নায়িকা আং সান সু চি

নিউজ ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এর আগে বেসামরিক নেত্রী এবং রোহিঙ্গা হত্যার নায়িকা আং সান সু চিসহ সরকারিদলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে বেসামরিক প্রশাসনের সাথে সামরিক বাহিনীর কয়েক দিনের দ্বন্দ্বের প্রেক্ষাপটে সামরিক বাহিনী আজ এই পদক্ষেপ গ্রহণ করল।

সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে এক ভিডিওবার্তায় বলা হয়, ক্ষমতা সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিন আং হ্লাইঙের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

সোমবার নব-নির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
রাজধানীতে সেনা টহল
বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া সংবাদদাতা জনাথান হেড জানিয়েছেন, রাজধানী নিপিড এবং প্রধান শহর ইয়ানগনের রাস্তায় রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে।

বিবিসির বার্মিস সার্ভিস জানিয়েছে, নিপিডতে টেলিফোন এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

সৈন্যরা দেশেটির বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের বাসভবনে গিয়ে তাদের আটক করে নিয়ে গিয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এনএলডি মুখপাত্র মিও নয়েন্ট রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রেসিডেন্ট মিন্ট এবং অন্যান্য নেতাদের ভোরে আটক করা হয়।

”আমি জনগণকে বেপরোয়া কিছু না করার অনুরোধ করছি, আমি চাই তারা আইন মেনে চলবে,” মিও নয়েন্ট রয়টার্সকে বলেন।

এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনের তরফ থেকে মায়ানমার এর সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ব্যাপারে হুঁশিয়ারি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মায়ানমারের সেনাবাহিনীকে এই পদক্ষেপের জন্য কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories