Friday, March 6, 2026
28.9 C
Kolkata

আরএসএস ও মোদীকে বাঙ্গ করে কার্টুন পোস্ট করায় মধ‍্যপ্রদেশ হাইকোর্টে রেহাই পেলেন না কার্টুনিস্ট!

ফেসবুকে একটি বিতর্কিত কার্টুন পোস্ট করার অভিযোগে গ্রেফতার এড়াতে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন ইন্দোরের কার্টুনিস্ট হেমন্ত মালব্য। তবে মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। ৩ জুলাই বিচারপতি সুবোধ অভ্যঙ্কর এই রায় দেন। আদালত জানায়, হেমন্ত মালব্যর পোস্টের বিষয়বস্তু উসকানিমূলক ও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই তদন্তের স্বার্থে হেমন্তকে হেফাজতে নেওয়া প্রয়োজন।

মালব্যর পোস্ট করা কার্টুনটিতে দেখা যায়, একজন ব্যক্তি আরএসএস-এর পোশাক পড়ে ঝুঁকে দাঁড়িয়ে আছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পেছনে দাঁড়িয়ে একটি স্টেথোস্কোপ ও ইনজেকশন হাতে রেখেছেন। বিচারপতি বলেন, এটি নিছক ব্যঙ্গচিত্র নয় বরং ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। সংবিধানের ১৯(১)(ক) ধারা অনুযায়ী বাকস্বাধীনতা থাকলেও মালব্য সেই অধিকারের অপব্যবহার করেছেন।

প্রতিরক্ষা পক্ষের আইনজীবী ঋষভ গুপ্ত দাবি করেন, এটি শুধুমাত্র ব্যঙ্গচিত্র এবং তা শুধুই মালব্যর ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। কিন্তু রাজ্যের পক্ষে অ্যাডভোকেট অমিত রাওয়াল বলেন, এই পোস্ট সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং তা মোটেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না। আদালত আরও জানায়, এমন কাজ মালব্য ভবিষ্যতেও করতে পারেন—এই আশঙ্কায় তাকে আগাম জামিন দেওয়া যায় না। সেই কারণে তার জামিনের আবেদন খারিজ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলবে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories