Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মধ্যপ্রদেশ বিশ্ববিদ্যালয়ে বিতর্ক: পিয়নের হাতে স্নাতক ডিগ্রির পরীক্ষার খাতার মূল্যায়ন, অধ্যাপক-পিয়ন বরখাস্ত

মধ্যপ্রদেশের পিপারিয়াস্থিত শহিদ ভগৎ সিংহ পিজি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাব্যবস্থার মান নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। এক পিয়নের হাতে পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগ ভাইরাল ভিডিয়োর মাধ্যমে প্রকাশ পেতেই শুরু হয় হইচই। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক খুশবু পাগারে পিয়ন পান্নালাল পাথারিয়াকে ৭,০০০ টাকার বদলে খাতা চেক করার দায়িত্ব দেন।

ঘটনাটি তথনই আলোচনায় আসে যখন সমাজমাধ্যমে পান্নালালের খাতা মূল্যায়নের ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে দেখা যায়, পান্নালাল শিক্ষার্থীদের উত্তরপত্রে নম্বর বসাচ্ছেন। এনবিটিভি ভিডিয়োটির সত্যতা যাচাই না করলেও এটি ব্যাপক শেয়ার ও রিঅ্যাকশন নেটিজেনদের মধ্যে তিব্র সমালোচনার জন্ম দিয়েছে তা স্পষ্ট। ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি তোলেন।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে, যা ৩ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। তদন্তে প্রমাণিত হয়, পান্নালাল আর্থিক লেনদেনের বিনিময়ে খাতা মূল্যায়নের কাজ করেছিলেন। এ ঘটনায় পান্নালাল এবং খুশবু পাগারেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, দু’জনের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনাধীন রয়েছে।

খুশবু পাগারে দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি অন্য ব্যক্তিকে খাতা চেকের দায়িত্ব দিয়েছিলেন। তবে তাঁর এই যুক্তিকে কর্তৃপক্ষ সমর্থন করেনি।

এই কাণ্ডে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরও সতর্ক হয়েছে। নেটিজেনরা শিক্ষাব্যবস্থার অবনতির বিরুদ্ধে সরব হয়েছেন। অনেকের মতে, এমন ঘটনা শুধু বিশ্ববিদ্যালয় নয়, গোটা শিক্ষাক্ষেত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, ভবিষ্যতে যেকোনো অনিয়ম রোধে কঠোর নজরদারি বাড়ানো হবে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা ফেরানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories