Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আজই তৃণমূলে ফিরছেন মুকুল রায়, দেখা করবেন মমতা অভিষেকের সঙ্গে

নিউজ ডেস্ক : জল্পনার অবসান। আজই সম্ভবত পুরনো দল তৃণমূলের পথে মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়। এমনই জল্পনা শুরু হয়েছে। বিগত কয়েকমাস গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বেড়েছে তাদের। তবে জানা যাচ্ছে আজ তৃণমূল ভবনে গিয়ে যোগ দিতে পারেন তিনি। তৃণমূল ভবনে আজ আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও মুকুল শিবির থেকে এখনও কিছু বলা হয়নি। এখন সল্টলেকের বাসভবনে রয়েছেন মুকুল রায়। সেখান হাজির হচ্ছেন তাঁর অনুগামীরাও।

বিধানসভা ভোটের সময় থেকে মুকুল রায়কে কোণঠাসা করা হচ্ছিল বলে অভিযোগ মুকুল শিবিরের। সাধারণত সংগঠনের কাজ দেখতে পছন্দ করেন। কিন্তু চলতি বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী করে পাঠানো হয়েছিল মুকুলকে। ফলে গোটা বিধানসভা পর্বেই দেখা যায়নি মুকুলকে। যদিও কৃষ্ণনগর উত্তর থেকে জিতেছেন তিনি। কিন্তু তারপর থেকেই কার্যত সক্রিয় ভূমিকায় আর মুকুলকে দেখা যায়নি। ফলে তাকে ঘিরে প্রবল জল্পনা শুরু হয়।

অন্যদিকে, রাজীবের ফেসবুক পোস্টের পরেও তার অবস্থান ঘিরে জল্পনা রয়েছে। বিজেপির কোনও মিটিংয়ে রাজীবকে আর দেখা যাচ্ছে না। তার অবস্থান নিয়েও শুরু হয়েছে জল্পনা। অপরদিকে, বিজেপি নেতা সব্যসাচী দত্ত প্রকাশ্যে বলেছিলেন হিন্দিভাষী নেতাদের নিয়ে বাংলা দখল সম্ভব নয়। তিনি বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে জানা যাচ্ছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories