Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার!

মুর্শিদাবাদের ফারাক্কায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ফারাক্কার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আটক করে রবিউল সেখ নামক ওই ব্যক্তিকে। জানা গিয়েছে তার বাড়ি ফারাক্কার ইমামনগর এলাকায়। পুলিশ জানায় গোপন সূত্রে তাদের কাছে খবর আসে , এক ব্যক্তি সন্দেহজনক ভাবে এলাকায় ঘোরাফেরা করছিল। এরপর ফারাক্কা থানার পুলিশ দ্রুত জয়রামপুর এলাকায় অভিযান চালায় এবং রবিউল সেখকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

সোমবার ধৃতকে জঙ্গিপুর আদালতে তোলা হয় এবং পুলিশ তার সাত দিনের হেফাজতের আবেদন জানায়। পুলিশের প্রাথমিক অনুমান, রবিউল সেখ আগ্নেয়াস্ত্রটি পাচার করার উদ্দেশ্যে নিয়েছিল। ঠিক কোথায় এবং কার কাছে আগ্নেয়াস্ত্রটি পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও, সে একা ছিল নাকি এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories