Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইরান থেকে তেল কেনার অভিযোগে ভারতের ছয়টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে পেট্রোকেমিক্যাল পণ্য কেনার অভিযোগে ভারতের ছয়টি সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা। মোট ২০টি আন্তর্জাতিক সংস্থার তালিকা প্রকাশ করেছে মার্কিন বিদেশ দপ্তর, যেখানে ভারতের Alchemical Solutions, Global Industrial Chemicals, Jupiter Dye Chem, Ramniklal S Gosalia And Company, Persistent Petrochem ও Kanchan Polymers-এর নাম রয়েছে। অভিযোগ, এই সংস্থাগুলি ২০২৪-২৫ সালের মধ্যে কয়েক মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ইরান থেকে, যার টাকায় ইরান সন্ত্রাসে আর্থিক মদত দিচ্ছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। একজিকিউটিভ অর্ডার ১৩৮৪৬-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে, যুক্তরাষ্ট্রে সংস্থাগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আমেরিকা জানিয়েছে, এই সিদ্ধান্ত কোনও শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং ভবিষ্যতে এমন কার্যকলাপে রাশ টানার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই নিষেধাজ্ঞা নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories