Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মুর্শিদাবাদে বালি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রামে এক বালি ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে মৃত ব্যবসায়ীর নাম নায়েম সেখ ওরফে রকি এবং তার বয়স প্রায় ৩০ বছর। রবিবার সকালে জরুর গ্রামের একটি পুকুরের ধারে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি প্রথম দেখতে পান। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে নায়েমের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

নায়েমের পরিবারের দাবি, এটা কোনও দুর্ঘটনা নয়,নায়েমকে খুন করা হয়েছে বলে তাদের দাবি। তাদের অভিযোগ, পরিকল্পিত ভাবে নায়েমকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে পুকুরের ধারে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে কিছু তথ্য হাতে এসেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories