Friday, March 6, 2026
32.6 C
Kolkata

অভিযোগ উঠেছে একই সঙ্গে দুটি সরকারি চাকরি করছে মুর্শিদাবাদের তৃণমূল নেতার স্ত্রী, এখনো পথে চাকরিহারারা

মুর্শিদাবাদের রানীনগরে একসঙ্গে দুই সরকারি চাকরি করে টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত রুপসোনা খাতুন তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি মিজান হাসানের স্ত্রী বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রানীনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কুদ্দুস আলি লিখিতভাবে অভিযোগ করেছেন, ২০২০ সালের ১৬ মার্চ রুপসোনা খাতুন কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রাবাসে মেট্রনের পদে যোগ দেন সবুজ সংঘ সয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে। সেখান থেকে তিনি নিয়মিত বেতন পেয়ে আসছিলেন। এরপর ২০২১ সালের ১৩ আগস্ট তিনি কাতলামারী তরুণ সংঘ পাঠাগারের অধীনে বাংলা সহায়ক কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর পদে আরেকটি চাকরিতে যোগ দেন এবং সেখানে থেকেও তিনি বেতন নেওয়া শুরু করেন। অর্থাৎ, তিনি একসঙ্গে দুটি সরকারি পদে থেকে নিয়মিত টাকা নিয়েছেন বলে অভিযোগ। স্থানীয়রা অভিযোগ করছে একদিকে যেমন হাজার হাজার বেকার ছেলে মেয়ে চাকরির জন্য যখন লড়াই করছে,অপরদিকে একজন প্রভাবশালী  তৃণমূল নেতার স্ত্রী একসঙ্গে দুটি সরকারি চাকরি করছেন।   বিরোধীরা অভিযোগ করছে সাধারণ মানুষদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে আর কতদিন তৃণমূল সরকারের নেতাকর্মীরা দুর্নীতি চালিয়ে যাবে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories