Tuesday, August 4, 2026
28.4 C
Kolkata

ভাঙনে তলিয়ে গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধানঘরার অনেকের ভিটেমাটি

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন ধরে সামসেরগঞ্জের ধানঘরায় নদীর তীরবর্তী এলাকা ভাঙতে শুরু করেছে। রাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত ব্যাপক হারে ভাঙন দেখা গেল। কয়েকটি বাগান ইতিমধ্যে নদীতে তলিয়ে গেছে। এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, সকলের চোখে- মুখে আতঙ্কের ছাপ। নদী তীরবর্তী ওই গ্রামের বাসিন্দারা বাড়িঘর খালি করে ভাঙতে শুরু করেছে। এলাকাবাসী এক ভয়ংকর আতঙ্কের প্রহর গুনছে। এলাকাবাসী কোথায় যাবে? কোথায় ঠায় পাবে? কবে আবার বাড়িঘর করতে পারবে ? এই সব ভেবে চিন্তার ভাঁজ পড়েছে ওই গ্রামের অসহায় মানুষজনের কপালে। পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজন ভিড় জমিয়েছে এলাকাবাসীদের দুঃখ দুর্দশার কথা শুনতে। প্রশাসন এসে ঝুঁকিপূর্ণ বাড়ি ঘর খালি করতে নির্দেশ দিয়েছে এবং ক্ষতিপূরণের জন্য সরকারের নিকট দৃষ্টি আকর্ষন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Hot this week

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো...

ধর্ষণের অভিযোগ তোলায় চরম অপমান! নির্যাতিতাকে মাটিতে থুতু চাটিয়ে শাস্তি খাপ পঞ্চায়েতের

আদালত কিংবা আইনের পরোয়া না করে খাপ পঞ্চায়েতের মধ্যযুগীয়...

বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা, প্রথম উপনির্বাচনী লড়াইয়ে বিহারে জয়ী প্রশান্ত কিশোর

সোমবার উপনির্বাচনের ফল ঘিরে দেশের রাজনৈতিক মহলে জোর আলোচনা...

Topics

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো...

মহারাষ্ট্রে বেড়াতে গিয়ে হিন্দুত্ববাদী স্লোগানে অস্বস্তিতে পড়ল এক মুসলিম পরিবার

মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নানেঘাট রিভার্স জলপ্রপাত ঘুরতে গিয়ে এক...

বাড়িপিছু বছরে আয় ২৩৩ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকার করার লক্ষ্যমাত্রা পঞ্চায়েতের

গ্রাম পঞ্চায়েতগুলির নিজস্ব আয় বাড়াতে নতুন নির্দেশিকা জারি করল...

Related Articles

Popular Categories