Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদে শীতের দাপট বাড়ছে, কুয়াশায় ব্যাহত জনজীবন

মুর্শিদাবাদ জেলায় শীতের দাপট আরও বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার গড় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। জঙ্গিপুরের পদ্মা লাগোয়া রঘুনাথগঞ্জ-২, লালগোলা, বহরমপুর, সাগরদিঘী, জলঙ্গি-সহ বিভিন্ন ব্লকে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। কনকনে হিমেল হাওয়ার সঙ্গে তীব্র ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কিছুটা হলেও প্রভাবিত হয়েছে।

সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি কম। সকাল থেকেই আকাশ ছিল কুয়াশায় ঢাকা এবং হালকা মেঘে ছাওয়া। রবিবার দুপুরের দিকে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও রাত নামতেই ফের ঘন কুয়াশা নেমে আসে। সোমবার সন্ধে পর্যন্ত সেই কুয়াশার দাপট বজায় থাকে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা আরও বেড়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি কমতে পারে এবং আগামী ৫ থেকে ৭ দিন একই ধরনের আবহাওয়া থাকবে। কুয়াশার কারণে বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলেছে। বাস ও ভারী যানবাহন দিনের বেলাতেও ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে। রাস্তায় বেরোনো মানুষের গায়ে মোটা সোয়েটার, জ্যাকেট ও শীতের পোশাক দেখা গেছে। কেউ কেউ এই ঠান্ডা উপভোগ করলেও প্রবীণদের মধ্যে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা গেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories