Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

শুধু মুসলিম পরিচয়ের জন্য পুরো পরিবারকে গাড়ি চাপা দিয়ে হত্যা কানাডার লন্ডনে

নিউজ ডেস্ক : শুধু মাত্র মুসলিম পরিচয়ের জন্য কানাডার টরন্টোর নিকটস্থ শহর লন্ডনে এক পরিবারকে গাড়ি চাপা দিয়ে হত্যা করল এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। রবিবার নাথানিয়েল ভেলটমেন নামক ২০ বছর বয়সী ওই সন্ত্রাসী একটা পরিবারের ওপর থেকে গাড়ি চালিয়ে দেন। ঘটনায় হতবাক গোটা বিশ্ব। ২০১৭ সালে কুইবেক শহরে এক মসজিদে এক সন্ত্রাসী হামলায় ৬ জনের মৃত্যুর পর থেকে কানাডায় এটাই বৃহত্তম সন্ত্রাসী হামলা। ইতিমধ্যেই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার প্রতিজ্ঞা করেছেন।

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে বাস করতো পাকিস্তানি বংশদ্ভুত কানাডীয় এই মুসলিম পরিবার। ৭ জুন সন্ধ্যায় রাস্তা পার হতে অপেক্ষার সময় এই পরিবারের ওপর ইচ্ছাকৃতভাবেই গাড়িচাপা দেয় এক চালক। হামলায় পরিবারের ৫ জন সদস্যের মধ্যে চার সদস্যই নিহত হয়েছেন। শুধু নয় বছর বয়সী বালকটি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই হামলাকে ‘ইসলামবিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে এবং হামলাকারীকে গ্রেফতার করেছে। গোয়েন্দা সুপারিনটেনডেন্ট পল ওয়েট জানিয়েছেন, আমরা মনে করি শুধুমাত্র মুসলিম পরিচয়ের জন্যই এই হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, আমরা পরিবারটির পাশে আছি। আর এই ঘটনায় যে সব মুসলিম পরিবার আতঙ্কিত হয়েছে আমরা তাদের পাশে আছি। মুসলিম বিদ্বেষ কোনোদিন আমাদের সমাজে কোনো স্থান পাবে না। ঘটনায় উদ্বেগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories