কালীগঞ্জে টিএমসি-র বোমায় নিহত তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। নিহত কিশোরীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন আব্বাস। পরিবারের সঙ্গে দেখা করে আব্বাস সংবাদমাধ্যমকে জানান, “শুনলাম তামান্নার বাবা একজন পরিযায়ী শ্রমিক। দুর্ভাগ্যজনকভাবে, ভোট আসলে মুসলিমদেরকে খুন হতেই হবে নয়তো ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ। এই মৃত্যুর দায় সরকারকে নিতেই হবে।”


