Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ফের কর্ণাটকে হিজাব খুলতে বলায় স্কুলে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত

এনবিটিভি ডেস্কঃ হিজাব খুলে ফেলতে বলায় কর্ণাটকের স্কুলে পরীক্ষা বয়কট মুসলিম শিক্ষার্থীদের। হিজাব খুলে এসএসএলসি (দশম শ্রেণী) প্রস্তুতিমূলক পরীক্ষা দিতে অস্বীকার জানাল কর্ণাটকের শিবমোগা জেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী।  

শিবমোগা জেলার সরকারি পাবলিক স্কুলের শিক্ষকরা তাদের হিজাব খুলে ফেলতে বলে। পরে শিক্ষার্থীরা অবশ্য হিজাব পরিহার করতে পুরোপুরি অস্বীকার করে। হিজাব পরে পরীক্ষায় লিখতে দেওয়ার দাবী জানায় তারা। পরে তা মেনে না নেওয়াতে তারা পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেয়।

যদিও হিজাব ছাড়া আলাদা কক্ষে পরীক্ষা দিতে বলে শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা তাদের বোঝানোর চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেয়। সেখানে স্কুলে পৌঁছে যাওয়া মেয়েদের অভিভাবকরাও তাদের সন্তানদের সমর্থন করেন। শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে চলে যায়। এবং তাদের দাবী যে, হিজাব ছাড়া তারা ক্লাস করতে পারবে না।

হিজাবের জন্য পরীক্ষা বর্জন করা ছাত্রী আলিয়া মেহত বলেন, “ হিজাবের ব্যাপারে আদালত এখনও আদেশ দেয়নি, যাই হোক না কেন আমরা হিজাব খুলব না। হিজাব বাধ্যতামূলক না হলে আমরা স্কুলে আসব না। আমার হিজাব খুলে ফেলতে বললে আমার বাবা-মা আমাকে বাড়ি ফিরে আসতে বলেছেন।”

 যদিও অন্যদিকে স্কুলে অধ্যয়নরত অন্যান্য ১০০ জনেরও বেশি মুসলিম মেয়ে হিজাব ছাড়াই ক্লাসে অংশ নেয় ও পরীক্ষাতে অংশগ্রহণ করে।

কংগ্রেস বিধায়ক কানিজ ফাতিমা হিজাব পরে প্রথম দিনের অধিবেশনে অংশ নিয়েছিলেন। মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার সময় তিনি বলেন যে, তিনি হিজাব পরে বিধানসভা অধিবেশনে যোগ দেবেন এবং শাসক দল তাকে বাধা দেওয়ার সাহস দেখাক।  

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories