Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ধর্মীয় বিদ্বেষের কারণে পিটিয়ে হত্যা করা হলো মুসলিম হকারকে

বিজেপি শাসিত রাজ্যে থামছে না মুসলিমদের উপর নির্যাতন। ফের আরও একবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে একটি নৃশংস মুসলিম বিদ্বেষী ঘটনা সাক্ষী থাকলো গোটা দেশ। প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে ৪০ বছরের হকার ইউসুফকে। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি এলাকায় ঘুরে কসমেটিক ও চুড়ি বিক্রি করতেন। শনিবার সকালে পথে কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। স্থানীয় লোকজন চাইলেও তাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে পারেনি।

গুরুতর আহত অবস্থায় ইউসুফকে আলিগড়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে এলাকায়। পুলিশ ঘটনায় অভিযুক্ত ভরত ও রাজ ভার্মা নামে দুইজনকে গ্রেফতার করেছে। স্থানীয় মানুষের দাবি, রাজ্যের নানা জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বাড়ছে। সমাজ মাধ্যমেও বিদ্বেষমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, কিন্তু অনেক সময় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পুলিশি নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। ফলে পরিস্থিতি আরও আতঙ্কজনক হয়ে উঠছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories