২৮ ডিসেম্বর ২০২৫, কলকাতার ঐতিহ্যবাহী দ্য মুসলিম ইন্সটিটিউটে একটি অনুপ্রেরণামূলক কর্মশালার আয়োজন করা হয়। মুসলিম ইন্সটিটিউটের শিক্ষা উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মশালার ‘আপনা মুকাম পয়দা কর’-এই নামে আয়োজিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার ও ক্যারিয়ার কাউন্সিলর সাঈদ আহমেদ। অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী ও বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মুসলিম ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ড. নাঈম আনিস স্বাগত ভাষণ দেন। পরে শিক্ষা সচিব মুহাম্মদ শামসুস সালেহীন বক্তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন এবং কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এ ছাড়া সহ-সভাপতি ওমর খান, সহকারী সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামসহ আরও অনেক সম্মানিত ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে সৈয়দ সাঈদ আহমেদ আত্মবিশ্বাস, লক্ষ্য স্থির করা এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে নিজস্ব পরিচয় তৈরি করা খুবই প্রয়োজন। বাস্তব জীবনের উদাহরণ ও গল্পের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের ভয়ের বাঁধা ভেঙে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। তিনি আরও জানান, একটি সফল ক্যারিয়ার গঠনে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় ব্যবস্থাপনা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তাঁর পরামর্শে অংশগ্রহণকারীরা উপকৃত হন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পায়।


