কলকাতার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুসলিম ইনস্টিটিউট শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠানে সম্প্রতি পরিচালন সমিতি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর বিশেষ কো-অপ্ট পদ্ধতিতে আরও ১৩ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৩৫ জনের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।
বুধবার ঘোষিত এই নতুন কমিটি ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্বে থাকবে। নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাজ্যসভার সাংসদ মুহাম্মদ নাদিমুল হক। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মুহাম্মদ ওমর খান, শাহনওয়াজ খান, আমিরুদ্দিন ববি এবং রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান।
এর পাশাপাশি বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্তরা হলেন জিমনেসিয়াম সেক্রেটারি সাজিদ খান, ক্রিকেট সেক্রেটারি আফতাব আলম, ডিবেট সেক্রেটারি সাজিদ পারভেজ, নাটক ও সঙ্গীত সেক্রেটারি মুহাম্মদ সাজিদ, শিক্ষা সেক্রেটারি মুহাম্মদ সামসুস সালেহীন, ফুটবল সেক্রেটারি সেখ জাহাদুল আলি, হকি সেক্রেটারি হায়দর আলি খান, এবং লাইব্রেরি সেক্রেটারি মুহাম্মদ রাফে মাহমুদ সিদ্দিকী। এছাড়াও আরও অনেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নতুন দলে অন্তর্ভুক্ত হয়েছেন। মুসলিম ইনস্টিটিউট তাদের এই নতুন কমিটির মাধ্যমে আগামীতেও সমাজের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


