Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বহরমপুরে ওবিসি সংরক্ষণ আন্দোলনে সরব পিআইবি

ওবিসি সংরক্ষণে ন্যায্য অধিকারের দাবিতে মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হলো প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল (পিআইবি)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সেমিনার ও পদযাত্রা। কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার এবং ওবিসি তালিকার পুনর্বিন্যাসের দাবি নিয়ে আলোচনা করা। সকাল ১১টা নাগাদ বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হয় “ওবিসি বঞ্চনা: সমস্যা ও সমাধান” শীর্ষক সেমিনার। সেখানে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী বঞ্চনার শিকার হচ্ছে , তাই ওবিসি তালিকাকে পুনর্বিন্যাস করে প্রকৃতভাবে বঞ্চিতদের সুযোগ দিতে হবে।

পিআইবি-র সভাপতি ড. মানাজাত আলি বিশ্বাস বলেন, “পিছিয়ে পড়া সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য আলাদা করে ১০ শতাংশ সংরক্ষণ দিতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে।”
গবেষক সাবির আহমেদ জানান, “ওবিসি সংরক্ষণে মুসলিম সমাজ কিছুটা অগ্রগতির সুযোগ পেলেও নানা আইনি জটিলতা ও রাজনৈতিক বাধায় পরিস্থিতি জটিল হয়েছে। সরকারকে এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে, নাহলে এই জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে।”

এদিন দুপুর দুটো নাগাদ একই দাবিতে শহর জুড়ে বিশাল পদযাত্রা বের হয়। পর্যবেক্ষকদের মতে, এই সেমিনার ও পদযাত্রা প্রমাণ করে প্রান্তিক সমাজ আজ আর নীরব নয়। তারা নিজেদের সাংবিধানিক অধিকার আদায়ে সংগঠিত ও সচেতন হয়ে উঠছে। মুর্শিদাবাদের সামাজিক আন্দোলনের ইতিহাসে এই দিনটি এক নতুন অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories