Monday, March 16, 2026
24.8 C
Kolkata

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে রাশিয়া! আগামী ৩০ বছরের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ হবে মুসলিম

এনবিটিভি ডেস্ক: আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ায় বাড়ছে মুসলিম জনসংখ্যা। দিন দিন ইসলাম ধর্মের দিকে ঝুঁকছেন দেশটির মানুষ। আর তাই আগামী ১৫ বছরের মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৩০ ভাগই হবে মুসলিম। আর আগামী ৩০ বছরের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ হবে মুসলিম।

এদিকে রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাভিল জাইনুদ্দিন বলেন, যে হারে মুসলিম সংখ্যা বৃদ্ধি হচ্ছে সেভাবে মসজিদ নির্মাণ হচ্ছেনা রাশিয়ায়। আর এ কারণে নামাজ আদায়ে মসজিদের সংকট দেখা দিয়েছে সেখানে।
স্থানীয় অধিবাসীরা বলছেন, দিন দিন মুসলিমের সংখ্যা বাড়তে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

রাভিল জাইনুদ্দিনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ওই ফোরামে দিমিত্রি স্মির্নভ বলেন, রাশিয়ায় মুসলিম জনগোষ্ঠী বৃদ্ধির হার এভাবে অব্যাহত থাকলে ২০৫০ সালে মুসলিমরাই হবে রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী।

নামাজ আদায়ে আরও অনেক মসজিদ নির্মাণ করতে হবে জানিয়ে গ্র্যান্ড মুফতি রাভিল জাইনুদ্দিন বলেন, ২০১৮ সালে রাশিয়ার মসজিদগুলোতে প্রায় ৩২ লাখ মুসলিম অংশগ্রহণ করেছে। এ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

২০১৮ সালের হিসাব অনুযায়ী, রাশিয়ার মোট জনসংখ্যা ছিল ১৪৬.৮ মিলিয়ন। এর মধ্যে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৪ মিলিয়ন , যা রাশিয়ার মোট জনসংখ্যার ১০ শতাংশ।
রাশিয়ায় নর্থ কাউকাসুস ও তাতারাস্তান অঞ্চল দুটি দেশটির মুসলিম প্রধান অঞ্চল হিসেবে পরিচিত। আর এই দুই প্রজাতন্ত্রে উচ্চহারে মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে জানিয়েছে রাশিয়ার জনপরিসংখ্যান রিপোর্ট।

Hot this week

নার্সিং কোর্সের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুলতেই গ্রেপ্তার কাশ্মীরি পড়ুয়া, জেলে হেনস্তার অভিযোগে বিতর্ক

রাজস্থানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া কাশ্মীরের একদল পড়ুয়ার...

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট, ৪ মে গণনা: ঘোষণা রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর সূচি ঘোষণা করা হয়েছে।...

দিল্লি দাঙ্গা মামলায় কপিল মিশ্রর বিরুদ্ধে নতুন মামলা নথিভুক্ত করার নির্দেশ দিল না আদালত

উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা নিয়ে অভিযোগের ভিত্তিতে মন্ত্রী কপিল শর্মার...

ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক তরজা, গিরিশ পার্কে উত্তেজনা—আহত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর সভা ঘিরে বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে উত্তেজনা...

Topics

ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলা, তদন্তে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলার ঘটনায় নতুন...

ইরান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানকে ‘ভুল’ বললেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্যাম সারণ

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার আবহে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট...

Related Articles

Popular Categories