Friday, March 6, 2026
26.7 C
Kolkata

হলির রঙ লাগাতে অস্বীকার করায় পবিত্র রমজান মাসে রোযাদার মুসলীম ব্যাক্তিকে পিটিয়ে হত্যা যোগীর রাজ্যে

উত্তরপ্রদেশের উননাও জেলায় হোলি উৎসবের সময় এক মধ্যবয়সী রোযাদার মুসলিম ব্যক্তি উনার গায়ে রং মাখানো নিয়ে আপত্তি করায় তাঁকে নির্মমভাবে আক্রমণের শিকার হয়েছেন। শনিবার সকালে রোজা রেখে অটো রিকশা চালানোর সময় স্থানীয় এক মন্দিরের কাছে কোটওয়ালি সদর থানার এলাকায় হোলি উদযাপনকারীদের দ্বারা তিনি আটকানো হন। ঘটনাটি সংঘটিত হয় সকাল ১১টার দিকে।

৫৫ বছর বয়সী মোহাম্মদ শরীফের ওপর হামলাকারীরা জোর করে রং লাগানোর চেষ্টা করে। প্রতিরোধ করায় তারা তাকে মারধর শুরু করে। শরীফ প্রাণ নিয়ে সেখান থেকে পালালেও পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর মেয়ে বুশরা জানান, আক্রমণকারীরা শরীফের সাথে অসভ্য আচরণ করার পাশাপাশি তাঁর ওয়ালেট থেকে ৫ হাজার টাকা লুট করে নেয়। তিনি বলেন, “বাবা কাউকে শত্রুতা করেননি। তিনি কয়েক বছর সৌদি আরবে ড্রাইভার হিসেবে কাজ করে মাত্র দুই মাস আগে দেশে ফিরেছিলেন।”

ঘটনার প্রত্যক্ষদর্শী শরীফের ভাতিজা মোহাম্মদ শামিম বলেন, “আমি যখন ডেইরি যাচ্ছিলাম, তখন চাচাকে আক্রান্ত হতে দেখি। হামলাকারীরা জেদ ধরে রং লাগাচ্ছিল। চাচা বাধা দিলে তারা তাকে আবার ধরে ফেলে। আমার চোখের সামনেই তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে তারা।”

শরীফের মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত শেষকৃত্য করা হবে না। বিক্ষোভে ফেটে পড়া স্থানীয়রা কানপুর-লক্ষ্মৌ প্রধান সড়কে শরীফের লাশ রেখে রাস্তা অবরোধ করে। কিছু যানবাহন ভাঙচুরেরও খবর পাওয়া যায়।

পুলিশের বক্তব্য, পোস্টমর্টেম রিপোর্টে হৃদরোগে মৃত্যু নিশ্চিত হয়েছে এবং শারীরিক আঘাতের চিহ্ন নেই। তবে স্থানীয়রা একে খুন বলে দাবি করছে। অপরদিকে, অভিযুক্তদের পরিবারের দাবি, “কয়েকটি শিশু হোলি খেলছিল। শরীফ তাদের রং না লাগাতে বলে নিজের অটোর কাছে যান। এরপর কী ঘটেছে, তা আমরা জানি না।”

পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার না করলেও তদন্ত চলছে বলে জানিয়েছে। শরীফের পরিবার ন্যায়বিচারের দাবিতে অনড় রয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories