Saturday, September 5, 2026
28 C
Kolkata

গীতা পাঠের কর্মসূচিতে ব্রিগেড ময়দানে গেরুয়াধারী দুষ্কৃতিদের হাতে আক্রান্ত মুসলিম পেটিস বিক্রেতা

রবিবার ব্রিগেডের ময়দানে গীতাপাঠের বড় অনুষ্ঠান চলাকালীন চিকেন প্যাটিস বিক্রেতা শেখ রেয়াজুলকে কিছু লোক মারধর করে বলে অভিযোগ। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। রেয়াজুল সংবাদমাধ্যমকে জানান, তিনি প্রতিদিনের মতো খাবার বিক্রি করছিলেন। হঠাৎ কয়েকজন এসে তাঁকে আমিষ খাবার বিক্রি করার অপরাধে কান ধরে ওঠবোস করায় এবং মারধর করে। এমনকি তাঁর টিনের বাক্সে রাখা সব খাবারও ফেলে দেওয়া হয়।

ঘটনার তীব্র প্রতিবাদ করে, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ময়দান থানায় গণপিটুনির অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, কিছু সংগঠন উত্তরপ্রদেশের গণপিটুনির সংস্কৃতি বাংলায় ছড়িয়ে দিতে চাইছে। পাশাপাশি তিনি পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান। অন্য দিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, যারা আমিষ খান না, তারা না কিনলেই পারেন, কিন্তু একজন বিক্রেতাকে এভাবে হেনস্থা করা অসম্ভবযোগ্য। তিনি ঘটনার কঠোর নিন্দা করেন। এমন বিদ্বেষ মূলক ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সকলেই দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories