Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

হিজাব খুলতে বলায় পরীক্ষা বয়কট পড়ুয়াদের, হিজাব রায়ের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে  

 এনবিটিভি ডেস্কঃ  হিজাব ও স্কার্ফ খুলে পরীক্ষায় বসতে হবে তা মানতে নারাজ পড়ুয়ারা। কর্ণাটক হাই কোর্ট হিজাব বিরোধী আইন রায় দেওয়াতে বিভিন্ন যায়গাতে প্রভাব পড়তে দেখা যায়। শুক্রবার হিজাব পরা কয়েকজন মুসলিম  পড়ুয়া কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় তাদের প্রি-বোর্ড পরীক্ষা বয়কট করে। কারণ  হিসাবে জানা যায় যে, তাদের পরীক্ষা হলে  তাদের মাথার স্কার্ফ খুলে ফেলতে বলা হয়েছিল।

হিজাবের বিষয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ের পর কলেজের আধিকারিকরা দক্ষিণ কন্নড়ের উপ্পিনানগাদি সরকারি কলেজের  মহিলা পড়ুয়াদের হিজাব খুলে ফেলতে বলে। তবে শিক্ষার্থীরা তা নাকচ করে, এমনকি পরীক্ষা বয়কট করার সিদ্ধান্তও নিয়ে ফেলে।

 কর্ণাটক হাইকোর্ট মুসলিম মহিলাদের শিক্ষালয়ে হিজাব পরার দায়ের করা আবেদনগুলি খারিজ করে। কর্ণাটক হাইকোর্ট জানায়, হিজাব ইসলামের একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাথার স্কার্ফ পরার নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

বুধবার হিজাবের বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি করতে অস্বীকার করে। কারন হিসাবে সুপ্রিম কোর্ট জানায় হোলি ছুটির পরে তা দেখবে। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে হিজাব বিষয়ে সরব হয়েছে অনেক সুশীল সমাজ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories