Saturday, September 5, 2026
28 C
Kolkata

নাবালিকা মুসলিম মেয়েকে ধর্ষণ করে খুন উত্তরপ্রদেশে

গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদিনগর এলাকা একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল। কপিল কাশ্যপ নামে ২৫ বছর বয়সী এক যুবক ৫ ও ৯ বছরের দুটি মেয়েকে অপহরণ করে ধর্ষণ ও ১ জনকে খুন করে।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, 5 এবং 9 বছর বয়সী নাবালিকা শিশুদুটি তাদের বাড়ির কাছে খেলছিল। তখন রোরি গ্রামের কপিল কাশ্যপ এসে দুজন মেয়েকে আইসক্রিম কেনার লোভ দেখিয়ে সাইকেলে করে নিয়ে যায়। অভিযুক্ত উভয়কেই জঙ্গলে নিয়ে যায়, যেখানে সে একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে এবং অপর একজনকে হত্যা করতে যাচ্ছিল তখন সে মেয়েটি সেখান থেকে পালাতে সক্ষম হয়।

নাবালিকা শিশুদুটি বাড়ি না ফিরলে বাড়ির লোক পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের চারটি দল মেয়েদুটির খোজে তল্লাশি শুরু করে। গভীর রাতে পুলিশ একজনকে উদ্ধার করে এবং সে শিশুটি কীভাবে পালিয়ে আসে সেটা সে পুলিশকে জানায়।

স্থানীয় চ্যানেল এপিএন লাইভ অনুসারে পুলিশ যখন কাশ্যপকে গ্রেপ্তার করেছিল, তখন সে অপরাধ অস্বীকার করলেও পরে সে সে ৯ বছর বয়সী এক মেয়েকে শ্বাসরোধ করে হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করে।

শুক্রবার মাঠ থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয় এবং আরেকটি মেয়েকে পাশে আখের খেত থেকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নৃশংস হামলা থেকে বেঁচে যাওয়া অন্য মেয়েটি শক ও ট্রমায় রয়েছে।

কাশ্যপকে ৩৭৬, ৩০২, পকসো আইনের ৫/৬ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

মিলেনিয়াম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, কাশ্যপকে আদালতে হাজির করে শুক্রবার জেলে পাঠানো হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories