Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সরকারি হাসপাতালের চিকিৎসক হোক বা প্রতিবেশী রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক, মুসলমান বিহীন সমাজ চাইছে দুই সরকার

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) এ পেশ করার তথ্য থেকে উঠে এলো চাঞ্চল্যকর খবর। রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৯টি সরকারি মেডিকেল কলেজে সংখ্যালঘু চিকিৎসক প্রায় নেই বললেই চলে। শতাংশের নিরিখে এই মেডিকেল কলেজগুলিতে সংখ্যালঘু চিকিৎসকদের হার মাত্র ৬.৬ শতাংশ, যা রাজ্যের মোট মুসলিম জনসংখ্যার তুলনায় অত্যন্ত কম।

সড়ক ইনস্টিটিউট এর গবেষণাগারে রাজ্যের মোট ৯টি মেডিকেল কলেজের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও তার রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে রাজ্যের ৯টি মেডিকেল কলেজে চিকিৎসক সংখ্যা ১৩৮১, যার মধ্যে সংখ্যালঘু চিকিৎসক রয়েছেন মাত্র ৯১ জন। পুরুলিয়া দেবেশ মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সংখ্যালঘু চিকিৎসকের হার মাত্র ১.৮২ শতাংশ, যা সর্বনিম্ন। নীলরতন সরকার মেডিকেল কলেজে সংখ্যালঘু চিকিৎসকদের হার ৫.৪৭ শতাংশ, ন্যাশনাল মেডিকেল কলেজে ১০.৬৬ শতাংশ।, ক্যালকাটা মেডিকেল কলেজে মাত্র ২.৬৬ শতাংশ।

সমগ্র রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা প্রতিনিয়ত চোখে পড়ছে। পরিকাঠামের অভাব ও শিক্ষানবিশ ডাক্তারদের অভাবের কারণে প্রতিনিয়ত ধুঁকছে রাজ্য সরকারি হাসপাতালগুলো। বিরোধীরা প্রশ্ন করছে, রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও উদাসীন কেন?

বঙ্গীয় রাজনীতিতে ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ২৬ এ বাংলার মসনদের জন্য, সাম্প্রদায়িক রাজনীতিতে শাণ দিতে মরিয়া তৃণমূল-বিজেপি। এমন আবহে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু পরায়ণতা নীতির সঙ্গে রাজ্যে চিকিৎসা কেন্দ্রে সংখ্যালঘুদের অবস্থানের কোনো মিল পাওয়া যাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগের। রাজ্য ও কেন্দ্রের উদ্যোগে ভারতবর্ষ থেকে সংখ্যালঘু নির্মূল প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন স্তরে। সরকারি হাসপাতালের সংখ্যালঘু চিকিৎসক হোক, বা প্রতিবেশী রাজ্যে কাজ করতে যাওয়া সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক, বিভিন্ন স্তরে মুসলমান বিহীন একটি সমাজ তৈরি করতে চাইছে রাজ্য ও কেন্দ্র সরকার, দাবি বিরোধীদের।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories