Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

যুবকের রহস্যময় মৃত্যু! পারিবারিক আক্রোশে নাকি অন্য কারণে তদন্তে প্রশাসন

জীবনতলা, এনবিটিভিঃ  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলো এক যুবকের দেহ। নিহতের নাম রেজাউল সরদার। বয়স ৩৫ বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ঝড়োর মোড় এলাকায়। পারিবারিক আক্রোশে নাকি অন্য কারণে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্তে নেমেছেন জীবনতলা থানার প্রশাসন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেজাউলের তিন সন্তান আছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ওই যুবক। তারপর আর বাড়ি ফেরেনি রেজাউল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি ও করা হয় রাতে। কিন্তু ওই যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন খবর পায় খালের মধ্যে পড়ে আছে একটি দেহ।

পরিবারের লোকজন গিয়ে দেহটি শনাক্ত করে। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে। পারিবারিক শত্রুতার কারণে এই খুন বলে প্রাথমিক অনুমান। কিভাবে খুনের ঘটনা ঘটলো তা ও তদন্ত করে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

এদিন ঘটনাস্থলে জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ পৌঁছান। মৃত রেজাউলের পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানান, “এই নারকীয় হত্যার পিছনে কারা যুক্ত আছে তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories