এনবিটিভি ডেস্ক: ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই লোকজন N-95 মাস্কের পিছনে ছুটেছে। কেনাকাটির হিড়িকে বাজারমূল্যের অনেক বেশি দাম দিয়েও N-95 মাস্ক কিনতে দ্বিধা করেননি। বর্তমানে অবশ্য বাজারে N-95 অঢেল। লোকে একটার জায়গায় পাঁচটা কিনে রাখছেন। কিন্তু, কেন্দ্রীয় সরকার N-95 মাস্ক ব্যবহারের ঘোরতর বিরোধী। বিশেষত, ভালভড রেসপিরেটর্স থাকা N-95 মাস্কের ক্ষেত্রে। সোমবার (২১ জুলাই)-ই এই মর্মে এক নোটিশে N-95 মাস্কের বিরুদ্ধে কেন্দ্রের আপত্তির কথা সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা চালিয়ে দেখেছে, N-95 মাস্কে উপকারের থেকে ‘ক্ষতিকারক’ দিকই বেশি। কেন্দ্রের বক্তব্য, যে কারণে মাস্ক পরা, সেই কোভিড সংক্রমণই ঠেকাতে পারে না N-95 মাস্ক। সংক্রমণের বিস্তার রোধে কেন্দ্র যে সমস্ত পদক্ষেপ করেছে, এন-৯৫ মাস্ক তার জন্য ক্ষতিকারক।
ভারতে কোভিড সংক্রমণের গোড়ায় বিশেষজ্ঞদের অনেকই দাবি করেছিলেন, সাধারণ মাস্কে করোনাভাইরাস ঠেকানো যাবে না। তাঁরাই N-95 মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তার প্রেক্ষিতেই হঠাত্ করে N-95 মাস্ক কেনার হিড়িক পড়ে যায়। এখনও যে সবাই সাধারণ মাস্ক পরে ঘুরছেন, তা কিন্তু নয়। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে N-95 মাস্কের সেই চাহিদা এখনও কমেনি।
N95 মাস্ক সাধারণ মানুষের জন্য বিপদজনক! সতর্ক করল কেন্দ্র
Popular Categories


