Friday, March 6, 2026
28.9 C
Kolkata

নদীয়ায় আয়োজিত হলো ওয়াকফ সংশোধনী ও এসআইআর বিরোধী সমাবেশ!

নদীয়ার চাকদহে রবিবার ওয়াকফ সংশোধনী আইন ও এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। চাকদহ রসূল্যাহপুর সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এই সভার আয়োজন করে সংখ্যালঘু যুব ফেডারেশন ও চাকদহ ব্লক ইমাম কমিটি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিরীহ বাঙালি মুসলিম শ্রমিকদের উপর অত্যাচার এবং ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে দখলের চেষ্টা চলছে। এই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন বক্তারা।

প্রধান বক্তা হিসেবে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান বলেন, “মোদি সরকার যত কালা আইন তৈরি করুক না কেন, আমাদের তা গণতান্ত্রিক পথে মোকাবিলা করতে হবে।” তিনি আরও বলেন, “এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষিত মুসলিম যুবকদের নিজেদের গ্রামে ফিরে গিয়ে সাধারণ মানুষকে আইনি সহায়তা দিতে হবে।”

মাওলানা কামরুজ্জামান সরকারের এই নতুন ওয়াকফ সংশোধনী আইনকে মুসলিম ধর্মীয় সম্পত্তির উপর সরাসরি আঘাত বলে আখ্যা দেন।
দলিত আন্দোলনের নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস বলেন, “এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কোনও নাগরিককে বেনাগরিক করা যাবে না। মুসলমান, দলিত বা মতুয়া সমাজ ,সবাই এই দেশের ভূমিপুত্র এবং তাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।” এই সভায় আরও বক্তব্য রাখেন মানিক ফকির ও হাফেজ নাজমুল আরেফিনসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে উপস্থিতরা ঘোষণা করেন, ওয়াকফ সংশোধনী আইন ও এসআইআরের বিরুদ্ধে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories