Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

বিহারের নালন্দা শীতলা মাতা মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৮ মহিলা, আশঙ্কাজনক আহত আরও ৬

বিহারের নালন্দা জেলার বিহার শরিফে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৮ জন মহিলার মৃত্যু হয়েছে এবং আরও ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মাঘরা এলাকার শীতলা মাতা মন্দিরে পূজার সময় এই ভয়াবহ পদপিষ্ট ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় ভোর থেকেই মন্দিরে প্রচুর ভক্তের ভিড় জমতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপনগর থানার অন্তর্গত মাধদা শীতলা মন্দিরে হঠাৎই একটি গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজবের জেরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হুড়োহুড়ির মধ্যে অনেকেই পড়ে গিয়ে পদদলিত হন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দির চত্বরে পর্যাপ্ত পুলিশ বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। একজন ভক্ত জানান, “হঠাৎ করে ব্যারিকেড ভেঙে যায় এবং বিশৃঙ্খলা শুরু হয়। সেখানে পুলিশ ছিল না বলেই এমন পরিস্থিতি তৈরি হয়।” অন্য এক ভক্ত বলেন, “আমরা মন্দিরে ঢুকতেই পারিনি। ঘটনার পর আমাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, এমনকি লাঠিচার্জও করা হয়।”

মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য বিহার শরিফ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও সেখানেই ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত যাদের পরিচয় জানা গেছে তাদের মধ্যে রয়েছেন রীতা দেবী, কান্তি দেবী, রেখা দেবী, রেবন্তী দেবী, মালো দেবী এবং কিন্তা দেবী। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং প্রশাসনের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ চালানো হয়।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন এবং মৃতদের পরিবারকে ৬ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন। এর মধ্যে ৪ লক্ষ টাকা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে এবং ২ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও গত বছর নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার একটি মন্দিরে অনুরূপ ভিড়ের চাপে পদদলনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। বারবার এমন দুর্ঘটনা ঘটায় মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories