Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

প্রজাতন্ত্র দিবসে উল্টো পতাকা উত্তোলন দেশভক্ত বিজেপি সভাপতি দিলীপের

নিউজ ডেস্ক :  দেশভক্তি’‌ তাঁদের দলের মূল মন্ত্র। এই নিয়ে বিরোধী দল থেকে বিশিষ্ট, সকলকে কটাক্ষ করেন তাঁরা। সময়–অসময়ে ‘‌দেশদ্রোহী’‌র তকমা দেন উল্টো দিকের ব্যক্তিটিকে। দেশভক্তির ওপরেই কার্যত টিকে রয়েছে মোদির রাজনৈতিক সাম্রাজ্য। এ হেন মোদির দল বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানেন না দেশের কোটি কোটি মানুষের প্রিয় তিরঙ্গা পতাকার উল্টো সোজা। সাধারণতন্ত্র দিবসে উল্টো পতাকা উত্তোলন করলেন। উল্লেখ্য বিজেপির শীর্ষ সংগঠন আরএসএস ভারতের এই তিরঙ্গা পতাকাকে স্বীকার করেনি বহু বছর। স্বাধীনতার পর ৫০ বছরের বেশি সময় ধরে তারা নিজেদের হেডকোয়ার্টারে উত্তোলন করেননি ভারতের পতাকা।

মঙ্গলবার সকালে তারাপীঠে পুজো দেন বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ। এর পরেই রামপুরহাটে দলীয় কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেন ঘটান বিপত্তি।
দিলীপ যদিও বারবার দাবি করেছেন, জাতীয় পতাকার অসম্মানের জন্য এসব করা হয়নি। নিতান্ত ভুল করেছেন দলীয় কর্মীরা তাঁর কথায়, ‘‌এটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তখন নিজেই হাত লাগাই। তার পর সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি। যাঁরা ওই দায়িত্বে ছিলেন, তাঁদের বলেছি, এমন ভুল যেন আর কখনও না হয়।’‌ কিন্তু প্রশ্ন উঠছে বিশ্বের সর্ববৃহৎ দেশভক্ত রাজনৈতিক দলের প্রদেশ সভাপতি এতটা অসতর্ক কিভাবে হতে পারেন? আর এই দেশভক্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিভাবে প্রকাশ্যে মিডিয়ার ক্যামেরার সামনে এই ভুল করতে পারলেন? তাহলে কি দেশভক্তি শুধু মুখেই? দেশের পতাকার সঙ্গে তাদের সঠিক পরিচয় পর্বও এখনও সম্পন্ন হয়নি?

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories