Sunday, September 6, 2026
28 C
Kolkata

নাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বশান্ত

 

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ নাটোরের তেবাড়িয়া সড়ক থেকে সাইদুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে দমকল কর্মীরা। আজ শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর সুগার মিল বাইপাস রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অচেতন করে তার সর্বস্ব হাতিয়ে নিয়ে রাস্তায় ফেলে যায়। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যার পর স্থানীয়রা অচেতন ওই ব্যক্তিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে করে। তেবাড়িয়া বাইপাস সড়কের নাটোর সুগারমিলের রাস্তার ধারে সে পড়ে ছিল। সে শুধু তার নাম সাইদুল ইসলাম এবং তার কাছে প্রায় ৪ হাজার টাকা গচ্ছিত ছিল বলে জানায়। টাকাগুলো খোয়া গেছে। ধারনা করা হচ্ছে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে তার সর্বস্ব খোয়া গেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories