Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নাটোরের সিংড়ায় আ’লীগকে বাঁচিয়ে রাখতে যুবলীগের অবদানের শেষ নাই–মামুন

 

বেল্লাল হোসেন বাবু
নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সিরাজুল মজিদ মামুন বলেছেন, দেহে যেমন একটি প্রাণ থাকে ঠিক তেমনি ভাবে বাংলাদেশ আওযামীলীগেরও একটি প্রাণ আছে আর সেই প্রাণের খাঁচাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আওয়ামীলীগকে টিকিয়ে রাখতেই বলেন আর বাঁচিয়ে রাখতেই বলেন যুবলীগের অবদানের শেষ নাই। আমরা যারা আওয়ামীলীগ করি তারা যুবলীগক দেহের সাথে দেখি। বুধবার সন্ধায় ২নং ডাহিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে একশিং তাড়াই বাজারে অনুষ্ঠিত যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন। অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ বকুল হোসেন বলেন,আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই কিন্তু তার আদর্শ ধারন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজও পথ চলেছে। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতির কাছে যুবলীগ কোন দিন মাথা নত করে নাই করবেও না। আমাদের ইউনিয়নে সন্ত্রাস চাঁদাবাজী ও দুর্নিতী দমনে আমরা যুবলীগ ঐক্যবদ্ধ ছিলাম এখনও আছি। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাহিদ হাসানের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন,ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সেজাব আলী মাষ্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার আগে একটি আনন্দ মিছিল বের করা হয় এবং সবশেষে কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories