উত্তর কাশিপুরের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কাশিপুর এলাকার একটি সভা মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর-এর বিরোধিতা করছেন, তা সত্ত্বেও তিনি এসআইআর-এর ফর্ম গ্রহণ করলেন কেন?” শুধু তাই নয় তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে ডেকে এসআইআর ফর্ম ছিঁড়ুক, এসআইআর-এর বিরোধিতায় মমতার প্রত্যেকটা বিরোধিতায় নওশাদ সিদ্দিকী পশে থাকবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে ডেকে নিজের এসআইআর ফর্ম ছিঁড়লে, প্রত্যেকটা বিক্ষোভে পশে থাকবেন নওশাদ
Popular Categories


