Saturday, September 5, 2026
28 C
Kolkata

১০ লক্ষে নিট প্রশ্নপত্র কিনে ১৫ লক্ষে বিক্রি! নাসিকের আয়ুর্বেদিক চিকিৎসক গ্রেফতার, নজরে ১৫০ পরীক্ষার্থীও


ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এবার মহারাষ্ট্রের নাসিক থেকে এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শুভম খৈরনার। তিনি নাসিকের নন্দগাঁও এলাকার বাসিন্দা এবং ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (BAMS)-এর ছাত্র। চাঞ্চল্যকর বিষয় হলো, শুভমের বাবা নিজেও একজন চিকিৎসক।

তদন্তকারী সূত্রে জানা গেছে, এই চক্রের শিকড় অনেক গভীরে। ঘটনার তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুভম, পুণের ধনঞ্জয় নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষ টাকায় নিটের প্রশ্নপত্র কিনেছিলেন বলে অভিযোগ। পরে সেই প্রশ্ন তিনি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে হরিয়ানার এক ক্রেতার কাছে ১৫ লক্ষ টাকায় বিক্রি করেন। এই প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে একটি বড়সড় চক্র কাজ করছে। নাসিক থেকে সংগৃহীত প্রশ্ন হরিয়ানা ছাড়াও রাজস্থানসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছিল। নাসিক পুলিশের অপরাধ দমন শাখা শুভমকে গ্রেফতার করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের এই জাল ছিঁড়তে সিবিআই বর্তমানে রাজস্থানের জয়পুরসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। * রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG) জানিয়েছে, তাদের সন্দেহের তালিকায় প্রায় ১৫০ জন পরীক্ষার্থী এবং ৭০ জন অভিভাবক রয়েছেন। ইতিমধ্যেই ১৩ জন এমবিবিএস কাউন্সেলরকে গ্রেফতার করে সিবিআই-এর জিম্মায় পাঠানো হয়েছে।

গোটা ঘটনায় দেশের বিভিন্ন রাজ্যে ধরপাকড় চলছে। তদন্তকারীদের অনুমান, এই চক্রের মাধ্যমে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে এবং এর সঙ্গে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories