Wednesday, October 21, 2026
25 C
Kolkata

রাজ্য জুড়ে বেআইনি টোল ও ড্রপ গেট বন্ধের কড়া নির্দেশ মুখ্যসচিবের!

রাজ্যের বিভিন্ন রাস্তায় গজিয়ে ওঠা বেআইনি টোল প্লাজা ও ড্রপ গেট নিয়ে এবার চরম হুঁশিয়ারি দিল রাজ্য সরকার। সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই অবৈধ কারবার বন্ধ করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল।

জাতীয় ও রাজ্য সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ড্রপ গেট বসিয়ে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সমস্যা ছিল প্রকট। প্রশাসনিক স্তরে বারবার জানিয়েও আগে তেমন সুরাহা মেলেনি বলে সাধারণ মানুষের অভিযোগ। তবে এবার সরাসরি জেলাশাসকদের নির্দেশ পাঠানো হয়েছে যাতে অবিলম্বে এই ধরনের সমস্ত অবৈধ কেন্দ্র বন্ধ করা হয়।

জেলার প্রতিটি ব্লকে কোথায় কোথায় বৈধ ও অবৈধ টোল বা ড্রপ গেট রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। আগামী ১৫ মে দুপুর ১২টার মধ্যে এই তালিকা আন্ডার সেক্রেটারির দপ্তরে জমা দিতে হবে। চিহ্নিত অবৈধ টোল কেন্দ্রগুলো সরিয়ে ফেলার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে যাতে কোথাও কোনো বেআইনি গেট তৈরি হতে না পারে, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে।

রাজ্য সরকারের এই পদক্ষেপের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতে সরকার কোনো আপস করবে না। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং তোলাবাজি বন্ধ করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে অভিজ্ঞমহল।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories