Sunday, October 18, 2026
27 C
Kolkata

নিট আন্দোলনে সব মামলা বাতিল হলেও তালিকায় নাম থাকছে ২৮৭৩ জনের! কী বলছে সুপ্রীম কোর্টের নির্দেশিকা?

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশজুড়ে হওয়া আন্দোলন নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত। দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও আসামের পাশাপাশি দেশের অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও একই ধরনের মামলা হয়ে থাকলে সেগুলি বাতিল করতে বলা হয়েছে। এই সিদ্ধান্তে সংবিধানের ১৪২ নম্বর ধারা ব্যবহার করেছে শীর্ষ আদালত।

তবে ২,৮৭৩ জন আন্দোলনকারীকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি মামলা রয়েছে। তাই তাঁদের ক্ষেত্রে দিল্লি পুলিশ নতুন করে এফআইআর দায়ের করতে পারবে।

নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে পড়ুয়ারা প্রতিবাদে নামেন। সেই আন্দোলন ঘিরেই একাধিক মামলা দায়ের হয়েছিল। দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কিন্তু কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ করেছে বলে জানিয়ে সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি। আদালতে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, কেন্দ্রের আশ্বাসের পর আর আন্দোলনে যাওয়ার প্রয়োজন দেখছেন না তাঁরা।

এদিকে, আন্দোলনের সময় আহত পড়ুয়াদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে আদালত। নিট-কাণ্ডের পরে আত্মঘাতী হওয়া পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্যের বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রকে তিন মাস সময় দেওয়া হয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories