Sunday, October 18, 2026
27 C
Kolkata

যোগী রাজ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৪ লক্ষের গরমিল খুঁজতে গিয়ে হদিশ ১৭ কোটির জাল নোটের!

উত্তরপ্রদেশের সাহারানপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্সি চেস্ট থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েক লক্ষ টাকার হিসাবের গরমিল খতিয়ে দেখতে গিয়ে প্রায় ১৭ কোটি টাকার জাল নোটের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয়, এই নোটগুলি রাখা ছিল ব্যাংকেরই সুরক্ষিত কারেন্সি চেস্টে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ দল তৈরি করেছে পুলিশ। ব্যাংকের তিন আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে।

ঘটনার সূত্রপাত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি কারেন্সি চেস্টের হিসাব মেলানোর সময়। গত ১০ অগস্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় নগদ পাঠানো হয়েছিল। পরে সেই টাকার হিসাব পরীক্ষা করতে গিয়ে ৪ লক্ষ ৩৬ হাজার টাকার ঘাটতি নজরে আসে। এত টাকা কোথায় গেল, তা জানতে শুরু হয় খোঁজখবর। তখনই তদন্তকারীদের সামনে আসে আরও বড় তথ্য।

ব্যাংকের ভল্টে থাকা নগদ টাকা পরীক্ষা করতে গিয়ে বিপুল সংখ্যক জাল নোট পাওয়া যায়। সব মিলিয়ে সেই নোটের মূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। কীভাবে এত পরিমাণ নকল টাকা ব্যাংকের চেস্টে পৌঁছল, তা নিয়েই এখন মূল তদন্ত চলছে।

পিএনবির চিফ ডেপুটি ম্যানেজার নিশা সিং জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকে পাঠানো নগদের হিসাব যাচাইয়ের সময় প্রথমে সামান্য ঘাটতি ধরা পড়ে। সেই গরমিলের কারণ খুঁজতে গিয়েই জাল নোটের বিষয়টি সামনে আসে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

ব্যাংকের নোডাল অফিসার অরুণকুমার চৌবে সাহারানপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক অভিযোগে তিনজনের নাম রয়েছে। তাঁরা হলেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রবি কুমার, কারেন্সি চেস্ট ম্যানেজার সুশীল শর্মা এবং অমিত কুমার। অন্য একটি অভিযোগে হাউসকিপার বিশাল কুমারের নামও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার পিছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সাহারানপুরের ডিআইজি অভিষেকের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল কাজ শুরু করেছে। ব্যাংকের লেনদেনের নথি, অডিট সংক্রান্ত খাতা এবং কারেন্সি চেস্টের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

আসল টাকার পরিবর্তে জাল নোট কীভাবে ভল্টে ঢুকল, কতদিন ধরে সেগুলি সেখানে ছিল এবং ব্যাংকের ভিতরের কেউ এতে যুক্ত কি না—সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ঘটনাটি পরিকল্পনা করেই ঘটানো হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তন্দিনকারীরা।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories