Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, ২১ জুন ফের পরীক্ষার দিন ঘোষণা করল NTA

দেশজুড়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা লক্ষ লক্ষ পড়ুয়ার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে NEET পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক। চলতি বছরে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, রাজস্থানের শিকরে হওয়া একটি প্র্যাকটিস টেস্টের প্রশ্নের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নের অদ্ভুত মিল পাওয়া গিয়েছে।এই ঘটনা সামনে আসতেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে, পরীক্ষার আগে থেকেই কিছু অসাধু চক্রের হাতে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। শুধু তাই নয়, মোটা টাকার বিনিময়ে সেই প্রশ্ন বিক্রির অভিযোগও সামনে আসে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। অনেকেই দাবি তোলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত এবারের নিট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকেই নতুন করে পরীক্ষা কবে হবে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়ে দিয়েছে, আগামী ২১ জুন আবার নিট-ইউজি পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।এদিন এনটিএ তাদের সরকারি এক্স হ্যান্ডেলে পুনরায় পরীক্ষার দিন ঘোষণা করে। পাশাপাশি পরীক্ষার্থীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, কোনও ভুয়ো খবর বা গুজবে কান না দিয়ে শুধুমাত্র অফিসিয়াল সূত্রের তথ্যের উপরই ভরসা করতে হবে। এদিকে, নিট বিতর্ক নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানে পরীক্ষার নিরাপত্তা, তদন্তের অগ্রগতি এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে।এনটিএ সূত্রে খবর, এবার পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা আগের তুলনায় অনেক বেশি কড়া করা হবে। ডিজিটাল নজরদারি বাড়ানো হবে এবং প্রশ্নপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories