Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘৪০ বছরের আনুগত্যের এটাই পুরস্কার!’ লোকসভায় পদ হারিয়েই দলের প্রতি বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের

বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ ক্রমেই প্রকাশ্যে আসছে। এবার দলের সিদ্ধান্ত নিয়ে পরোক্ষে ক্ষোভ উগরে দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এই নেত্রীর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।সম্প্রতি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। তার পরের দিনই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেন। সেখানে বহু বছরের রাজনৈতিক সম্পর্ক ও দলের প্রতি আনুগত্যের কথা তুলে ধরে তিনি লেখেন, দীর্ঘ চার দশকের পথচলার জন্য তিনি “পুরস্কৃত” হয়েছেন। যদিও কোথাও সরাসরি দলের নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।উত্তর ২৪ পরগনা জেলা দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে সেই জেলায় দলের ফল আশানুরূপ হয়নি। ৩৩টি আসনের মধ্যে মাত্র ৯টি আসনে জয় পেয়েছে ঘাসফুল শিবির। বারাসত এবং সংলগ্ন একাধিক কেন্দ্রে বিজেপির সাফল্য দলের অন্দরে চাপ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সাংগঠনিক স্তরে বদল আনা শুরু হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এর আগেও ভোটের ফল প্রকাশের পরে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে সামাজিক মাধ্যমে দলের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই ঘটনার পর থেকেই দলের অন্দরে চাপা অস্বস্তির কথা শোনা যাচ্ছিল। এবার সাংসদের নিজের পোস্ট সেই জল্পনাকে আরও উস্কে দিল।সূত্রের খবর, বৃহস্পতিবার মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, লোকসভায় দলের মুখ্য সচেতক পদে আবার ফিরিয়ে আনা হবে বর্ষীয়ান সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়কে। তিনি আগেও এই দায়িত্ব সামলেছেন। সেই জায়গা থেকেই কাকলিকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল সংসদীয় দলে বড়সড় পরিবর্তন আনা হয়েছিল। তখন দলনেতার দায়িত্ব পান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতকের পদ দেওয়া হয়েছিল কাকলি ঘোষ দস্তিদারকে। কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ফের পুরনো নেতৃত্বকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে দল। আর সেই সিদ্ধান্তেই অসন্তোষ তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories