Wednesday, August 26, 2026
29 C
Kolkata

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয় পর্যটক। বুধবার সকালে রাসুয়া জেলার ভোটে কোশী নদীতে আচমকা জলের স্রোত বেড়ে বিপর্যয় ঘটে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৮৪ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয়, যাঁদের মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয়।

জানা গিয়েছে, নিখোঁজ পর্যটকেরা তিব্বতের কৈলাস-মানস সরোবর যাওয়ার পথে ছিলেন। নেপাল সীমান্ত পেরিয়ে তাঁদের তিব্বতের দিকে যাওয়ার কথা ছিল। বিপর্যয়ের পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী দল তল্লাশি শুরু করেছে।

নিখোঁজ ভারতীয়দের বিষয়ে তথ্য জানতে নেপালে ভারতীয় দূতাবাস দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে—+977 9851316807 এবং +977 9709107500

হড়পা বানের জেরে রাসুয়ার একাধিক রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়ি ও গাড়ি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিমুরে ও স্যাব্রুবেসী এলাকায়। এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের ধারণা, তিব্বতের দিক থেকে হঠাৎ বন্যার জল নেমে আসার কারণেই এই বিপর্যয়। নেপালের পাশাপাশি তিব্বতের গাইরং এলাকাতেও এর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।

ভারতীয়দের পাশাপাশি মালয়েশিয়া, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের পর্যটকরাও নিখোঁজ রয়েছেন।

Hot this week

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা...

গুরুগ্রামের জলজটে দায় কার? ১৬ বছর বিজেপি সাংসদ থাকার পরও কংগ্রেসকে দোষ গেরুয়া শিবিরের !

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল হরিয়ানার...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

Topics

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বস্তি খালি করার নির্দেশ! ৬ সপ্তাহের মধ্যে সরতে হবে বাসিন্দাদের

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের আশপাশের তিনটি বস্তি...

এবার গুজরাটে ‘নিরামিষাশী’ প্রধানমন্ত্রীর নামে খোলা হল মাছ বাজার!

গুজরাটের সুরাতে প্রধানমন্ত্রীর নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণকে...

মালদহ হাসপাতালে এক সপ্তাহে ৬০ শিশুর মৃত্যু!

মালদহ মেডিক্যাল কলেজে নবজাতকের মৃত্যুর সংখ্যা ঘিরে উদ্বেগ তৈরি...

Related Articles

Popular Categories