Sunday, October 18, 2026
25 C
Kolkata

শত শত মৃত্যু নেপালে, আর তার মাঝেই সিলিন্ডার চুরিতে ব্যস্ত মানুষ! ভিডিও ভাইরাল

নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানে যখন বহু মানুষ প্রাণ হারিয়েছেন, তখনই বিপর্যয়ের সুযোগ নিয়ে নদীতে ভেসে আসা জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন একদল মানুষ। গ্যাসের সিলিন্ডার, কাঠের আসবাব, বাড়ির নানা অংশ-সহ বিভিন্ন সামগ্রী তুলে নিয়ে যাওয়ার দৃশ্যের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ভিডিও দেখে অনেকেই এই ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন। কারও বক্তব্য, ভয়াবহ বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর বদলে অন্যের সম্পত্তি নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। কেউ আবার পরিস্থিতিকে ‘বিপদে সুযোগ নেওয়া’ বলেও কটাক্ষ করেছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যায়, নেপালের রসুয়া এলাকায় প্রবল স্রোতে নদী দিয়ে কাদা, আবর্জনা ও নানা সামগ্রী ভেসে যাচ্ছে। নদীর ধারে বহু মানুষ জড়ো হয়েছেন। তাঁদের কয়েক জন স্রোতের মধ্যে থেকে গ্যাসের সিলিন্ডার, কাঠের জিনিস এবং অন্যান্য সামগ্রী তুলে নিচ্ছেন।

জানা গিয়েছে, ভিডিওগুলি মূলত নেপাল-বিহার সীমান্ত এলাকার। নেপাল থেকে স্রোতের সঙ্গে ভেসে আসা বিভিন্ন জিনিস সেখানে জমা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার ভোটেকোশী নদীর প্রবল বানে নেপালের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত ১৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ প্রায় ৭৫০ জন, তাঁদের মধ্যে ৩০০ জন ভারতীয় বলে জানা গিয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories