Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মাত্র ২ কোটি ২০ লক্ষ ডলারে বিক্রি হয়ে গেল জ্যাকসনের ‘নেভারল্যান্ড রঞ্চ’

প্রয়াত পপস্টার মাইকেল জ্যাকসন এর বিলাসবহুল রিসোর্ট’নেভারল্যান্ড রঞ্চ’ বিক্রি হয়ে গেল২ কোটি ২০ লক্ষ ডলারে। ‘দ্য ওয়াল স্ট্রীট’ জার্নালে প্রকাশিত এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এই জার্নালের রিপোর্টটিতে বলা হয়, প্রয়াত জ্যাকসনের প্রাক্তন বন্ধু রন বার্কল রিসোর্টটি কিনেছেন।

২০১৫ তে ক্যালিফোর্নিয়ায় ২,৭০০ একরের উপর গড়ে তোলা এই রিসোর্টের দাম ধার্য হয়েছিল ১০ কোটি ডলার। কিন্তু গতবছর তার সেই দাম এসে দাঁড়ায় ৩ কোটি ১০ লক্ষ ডলারে।যা এবছর ২ কোটি ২০ লক্ষ ডলারে নেমে আসে এবং অবশেষে এই মূল্যেই বিক্রি হয়ে যায় এই বিলাসবহুল রিসোর্টটি।

মাইকেল জ্যাকসন যখন খ্যাতির শিখরে তখন ১৯৮৭ খ্রিস্টাব্দে তিনি ১ কোটি ৯৫ লক্ষ ডলারে এই রিসোর্টটি কিনেছিলেন। এই বিরাট রিসোর্ট এর ভিতরে ছিল বিনোদন চত্বরসহ একটি চিড়িয়াখানা ও।

এই নেভারল্যান্ড রঞ্চই ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত হয়ে উঠেছিল বিতর্কের মূল কেন্দ্র। জ্যাকসন এর বিরুদ্ধে যে শিশু ও কিশোরদের উপর যৌন হেনস্থার অভিযোগ করা হয় তার সঙ্গে জড়িয়ে ছিল এই রিসোর্টের নামও। যদিও জ্যাকসন সব অভিযোগ অস্বীকার করে। ২০০৫- এ জ্যাকসনের উপর এক কিশোরকে যৌন হেনস্থার অভিযোগ করা হয়। বিচার শেষে তিনি বেকসুর খালাস পান। এই ঘটনার পর রিসোর্টে আর ফেরেননি জ্যাকসন। ২০০৯ সালে লস এঞ্জেলেসের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories