Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দাড়ি রাখতে পারবেন না CBI কর্মীরা, নয়া নির্দেশিকায় নিষিদ্ধ জিন্স, টি শার্ট ও

নিউজ ডেস্ক :‌ দাড়ি রাখতে পারবেন না CBI কর্মীরা। রাখা যাবে না গোঁফ ও। সিবিআই কর্মীদের জন্য বিভিন্ন বিধান জারী করলেন সদ্য নিযুক্ত ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। নির্দেশিকায় বলা হয়েছে জিনস, টিশার্ট একেবারেই পরা যাবে না। পড়া যাবে না খুব ঢিলে ঢালা পোশাক ও। অফিসে একেবারে ফরমাল পোশাক পরেই ঢুকতে হবে। দাড়িও রাখা যাবে না। ২৫ মে তিনি এই পদে বসেছেন সিবিআই এর নতুন ডাইরেক্টর।

অফিসে কী পরে আসতে হবে, তা খোলসা করে নির্দেশিকা পাঠানো হয়েছে সিবিআই–এর সব দপ্তরে। নতুন পোশাকবিধিতে বলা হয়েছে, পুরুষ কর্মীদের শার্ট, ফর্মাল ট্রাউজার, জুতো পরে অফিস ঢুকতে হবে। স্পোর্টস শ্যু, ক্যাসুয়াল টিশার্ট পরা চলবে না। মহিলা কর্মীদের শাড়ি, সালোয়ার–কামিজ বা শার্ট–ট্রাউজার পরতে হবে। জিনস পরা চলবে না।

 

দেশে সমস্ত সিবিআই–এর দপ্তরে এই নতুন বিধি মানতে হবে। নিয়ম মানা হচ্ছে কিনা, দেখার দায়িত্ব থাকবে ওই দপ্তরের প্রধানের ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক বছর ধরে অনেকেই ‘ক্যাজুয়াল’ পোশাক পরে অফিসে আসা শুরু করেছিলেন। তাই অফিসগুলোর পরিবেশ ঠিক করতে এই নতুন নির্দেশিকা বলে জানানো হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories