Wednesday, October 21, 2026
27 C
Kolkata

টিকিট বুকিংয়ের জন্য নতুন নিয়ম ভারতীয় রেলের,দেখে নিন কি সেই নিয়ম

টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবার নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় রেল বলে জানা যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বেশ কয়েক মাস গৃহবন্দি থাকার পর ফের পর্যটনে বেরোচ্ছেন ভ্রমণপিপাসুরা। আর এই ক্ষেত্রে তাঁদের সবচেয়ে বড় ভরসা অনলাইন টিকিট বুকিং।
সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে নতুন একটি বিধি জারি করা হয়েছে। এখন থেকে টিকিট বুকিং করার আগে মানতে হবে সেই নিয়ম।

কী সেই নিয়ম?

অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার জন্য আগে আইআরসিটিসি-তে গ্রাহকদের নিজেদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে বলে জানা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিকিট বুকিং করা যাবে না।

জানা গেছে এই নিয়ম সেই সকল গ্রাহকদের জন্য লাগু হচ্ছে যারা করোনাকালে দীর্ঘ দিন ব্যাপী অনলাইনে টিকিট বুকিং করেননি।

এই সম্পূর্ণ প্রক্রিয়ায় প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইটে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট না ব্যবহার করার জন্য লগইন করলেই একটি উইন্ডো খুলে যাবে ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য। সেই উইন্ডোর বাঁদিকে এডিট এবং ডান দিকে ভেরিফিকেশন অপশন থাকবে।

এখন কোন যাত্রী নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর পরিবর্তন করতে চাইলে এডিট অপশনে গিয়ে তা পরিবর্তন করতে পারবেন। এরপর ভেরিফিকেশন বটনে ক্লিক করলে মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে ওটিপি আসবে। যা নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে।তবে রেলের তরফে জানানো হয়েছে, যে সকল যাত্রীরা নিয়মিত টিকিট বুকিং করেছেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না। অর্থাত্‍ নিয়মিত যাত্রীরা আগের মতোই নির্বিঘ্নে অনলাইনে নিজেদের টিকিট বুকিং করতে পারবেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories