Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

নীলনদ থেকে ফোরাত ইসরাইলের ষড়যন্ত্র ব্যর্থ হবে:ইরান

আন্তর্জাতিক ডেক্স: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি বিশ্বাসঘাতক আরব দেশ যে চুক্তি করেছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, নীল নদ থেকে ফোরাত পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল তার সাম্রাজ্য বিস্তারের যে ষড়যন্ত্র করছে তা ব্যর্থ হবে। এ ক্ষেত্রে ইসরাইলকে আরব দেশগুলোর সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

সফররত ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে গতকাল (সোমবার) রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন শামখানি। নূরি আল-মালিকি বর্তমানে ইরাকের অন্যতম রাজনৈতিক জোট ‘স্টেট অব ল’র নেতৃত্ব দিচ্ছেন।

যেসব বিশ্বাসঘাতক আরব রাষ্ট্র মুসলিম বিশ্ব ও ফিলিস্তিনিদের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের ক্ষণস্থায়ী স্বার্থ অর্জনের চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে ইরানের এ প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, মুসলিম বিশ্ব কখনোই ইসরাইলকে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে না।

ইরাকের চলমান পরিস্থিতি সম্পর্কে আলী শামখানি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে শত্রুরা ইরাকের ঐক্য ও সংহতিকে নস্যাৎ করার জন্য দ্বন্দ্ব-সংঘাত ও বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় ইরাকের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান আলী শামখানি।

বৈঠকে নূরি আল-মালিকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ইরানের প্রশংসা করেন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।  মালিকি বলেন, “আমরা যেভাবে ইরাক থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হয়েছি তেমনিভাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পবিত্র আল-কুদসের বিরুদ্ধে সৃষ্ট হুমকিকেও বানচাল করে দিতে সক্ষম হব।

সুত্র: পার্সটুডৈ

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories