Friday, March 6, 2026
33.5 C
Kolkata

দেশের মধ্যে ইউজিসি নেট পরীক্ষায় প্রথম হয়ে নজির গড়লেন বাংলার নিলুফা

বর্ধমান জেলার কাটোয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন সারা দেশে বাংলা বিষয়ে ইউজিসি নেট পরীক্ষায় প্রথম হয়ে নজির গড়েছেন। ১০০ শতাংশ নম্বর পেয়ে তিনি দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন। তার এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা বাংলা জুড়ে। নিলুফার বাবা মোল্লা মহম্মদ বিল্লাল একজন হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। মা রওশনারা খাতুনও সরকারি স্কুলে শিক্ষকতা করেন। বাবা-মায়ের অনুপ্রেরণাতেই নিলুফার শিক্ষক হওয়ার স্বপ্ন তৈরি হয়।

নিলুফা জানান, তিনি প্রাথমিকভাবে বাড়িতেই পড়াশোনা করতেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত বেসরকারি স্কুলে পড়ে এরপর সরকারি স্কুলে ভর্তি হন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক সব জায়গায়ই তার ফল ছিল চমকপ্রদ। ২০২০ সালে কাটোয়া কলেজ থেকে বাংলা অনার্সে স্নাতক শেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি পিএইচডি করছেন।

নিলুফা জানান, “দু’বার পরীক্ষায় বসেও সফল হতে পারিনি। হতাশ হয়েছিলাম, কিন্তু হাল ছাড়িনি। ভুলগুলি থেকে শিখে আবার চেষ্টা করেছি।” নিলুফার এই সাফল্যে খুশি তার পরিবার, প্রতিবেশী, এমনকি গোটা শহর। ছোটবেলা থেকেই মেধাবী নিলুফা দুই বোনের মধ্যে ছোট। অধ্যাপিকা হওয়ার স্বপ্নপূরণে আরও একধাপ এগিয়ে গিয়ে নিলুফা এখন অনেক ছাত্রছাত্রীর অনুপ্রেরণা।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories