Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তর ২৪ পরগনা জেলায় দ্বীনিয়াতের উদ্যোগে গুণিজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ

উত্তর ২৪ পরগনা জেলা দ্বীনিয়াতের উদ্যোগে সম্প্রতি রহমতে আলম মিশনে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশনের বেগম জাহানারা হলে এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ, গুণিজন সংবর্ধনা এবং জেলা দ্বীনিয়াতের নতুন পত্রিকা ‘দ্বীনিয়াত পয়গাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. রফিকুল ইসলাম। তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিশুদের নৈতিক ও মানবিক গুণাবলি গঠনে মক্তব শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি জেলা দ্বীনিয়াতের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের অধ্যাপক, স্কুল ও মক্তবের শিক্ষক, শিক্ষার্থী, মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং মক্তব পরিচালন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জনকারী ১৫ জন মক্তব শিক্ষার্থীকে সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা দ্বীনিয়াতের সভাপতি মুহাম্মাদ শামসুদ্দোহা কাসেমী, সম্পাদক মাওলানা রুহুল আমিন ও পরিদর্শক মাওলানা সাইফুদ্দিন নাদভী উপস্থিত ছিলেন। এই আয়োজন দ্বীনি শিক্ষা প্রসারে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories