Saturday, September 5, 2026
28 C
Kolkata

স্ত্রীকে ৬ সন্তানের লজিক্যাল ডিস্ক্রিপেন্সি দেখিয়ে শুনানির নোটিশ! দুশ্চিন্তায় আত্মঘাতী স্বামী ফিজুর খান

রাজ্যে সার চালু হওয়ার পর এবার নদিয়ার হোগলবেড়িয়ায় এক ব্যক্তি হিয়ারিং নোটিশের আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত ফিজুর খান ৪৭ বছরের কুচাইডাঙ্গা মধ্যপাড়ার বাসিন্দা। পরিবারের ভাষ্য, ১৬ জানুয়ারি তার স্ত্রী পারভীন বিবির নামে এসআইআর-এর হিয়ারিং নোটিশ আসে। এই নোটিশ পাওয়ার পর থেকেই ফিজুর খান মানসিকভাবে ভেঙে পড়েন। জানা যায়, স্ত্রীকে ৬ সন্তানের লজিক্যাল ডিস্ক্রিপেন্সি দেখিয়ে শুনানির নোটিশ পাঠালো হয়েছে। প্রতিবেশীদের কাছে তিনি বারবার আশঙ্কা প্রকাশ করতেন যে তার ভুলে পরিবারকে সাজা পেতে হবে।

রবিবার সকালে বাড়ির একটি ঘরে তার ফাঁস লাগানো দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। আত্মহত্যার একটি নোটও পাওয়া গেছে বলে তার ভাইপো রিয়াজুল খান জানিয়েছেন। ওই নোটে লেখা ছিল, ‘আমার ভুলে সবাই সাজা পাবে এটা মানতে পারছি না, তাই এই সিদ্ধান্ত নিলাম। তোমরা সবাই আমায় ক্ষমা করো।’ গত কয়েক মাসে এসআইআর সংশ্লিষ্ট আতঙ্কে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories